লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে রেকর্ড দরপতন ইরানি রিয়ালের

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার আশঙ্কার মুখে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল। সোমবার দেশটির অনানুষ্ঠানিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান এযাবৎকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এদিন অনানুষ্ঠানিক বাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য রেকর্ড ২০ লাখ ২০ হাজার (২.০২ মিলিয়ন) রিয়ালে পৌঁছায়। ওয়াশিংটন কর্তৃক তেহরানের ওপর আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির মধ্যেই দেশটির মুদ্রা বাজারে এই বড় ধস নামল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই খবর জানিয়েছে।

টানা প্রায় ছয় মাস ধরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের অর্থনীতি ইতিমধ্যে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক বিনিময় হার প্রতি ডলারে প্রায় ১৫ লাখ রিয়াল নির্ধারণ করা থাকলেও সাধারণ ইরানিরা মূলত অনানুষ্ঠানিক বাজার থেকেই বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকেন। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার কথা জানান। এই পদক্ষেপকে তিনি ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করেছেন।

নতুন এই ব্যবস্থার আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য সচল রাখা তৃতীয় দেশগুলোর ওপরও সেকেন্ডারি নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। এদিকে চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। বৈশ্বিক তেল বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথে অননুমোদিত সব ধরনের জাহাজ চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করে রেখেছে ইরান।

জনপ্রিয় সংবাদ

সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে রেকর্ড দরপতন ইরানি রিয়ালের

প্রকাশিত হয়েছে: ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬