লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার

দীর্ঘ ২৭ বছর ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী জয়নাল সরকার (৫৫)। শনিবার দিবাগত রাত ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিস্তার আহমেদ জানান, জয়নাল সরকার খুলনার রূপসা থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে জয়নাল ১৯৯৯ সালে দায়ের করা ওই হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। আদালত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া, একই মামলায় লাশ গুমের অপরাধে তাকে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার পর থেকেই জয়নাল সরকার দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শতবর্ষে প্যারিসের গ্র্যান্ড মসজিদ: ইতিহাস ও সম্প্রীতির অনন্য স্মারক

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১১:০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬