লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ অভিনেত্রী জাহ্নবী কাপুর

ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

জাহ্নবী কাপুরের করা এই মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট খোলা এবং অভিনেত্রীর পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন, বিকৃত ও স্পর্শকাতর কনটেন্টগুলোকে সাধারণ ভক্তদের পরিচালিত পেজ থেকে আলাদাভাবে বিবেচনা করা জরুরি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামলায় প্রায় সাত হাজার লিংকের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল অবিলম্বে সরিয়ে ফেলার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এই ধরনের কনটেন্ট অপসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

আদালত পর্যবেক্ষণে আরও উল্লেখ করেন যে, কোনো তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে ঢালাওভাবে বেআইনি বলা যুক্তিযুক্ত নয়। কারণ এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য কিংবা প্রশংসা ও গঠনমূলক সমালোচনা থাকতে পারে। তবে কোনো পেজে অশালীন কনটেন্ট প্রচার করা হলে অথবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আদালত জানিয়েছেন।

উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন রাম চরণ ও শিবরাজ কুমার।

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল যুগে গুজব প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও তথ্য যাচাই

ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ অভিনেত্রী জাহ্নবী কাপুর

প্রকাশিত হয়েছে: ০২:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬