লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বৈরাচারের স্থান ডাস্টবিনে’: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর প্রতীকী প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এবং স্বৈরাচার, সহিংসতা ও গণতন্ত্রবিরোধী রাজনীতির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) একটি প্রতীকী কর্মসূচি পালন করেছে। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘স্বৈরাচারের স্থান ডাস্টবিনে’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে জকসুর নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির উদ্যোগ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নুর নবী। এই আয়োজনের মাধ্যমে স্বৈরাচার, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, স্টান্টবাজি, সহিংসতা ও শিক্ষাঙ্গণে দলীয় রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়।

জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নূর নবী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এ কর্মসূচি। স্বৈরাচার, দুর্নীতি, চাঁদাবাজি, স্টান্টবাজি, সহিংসতা ও শিক্ষাঙ্গণের দলীয় রাজনীতির কোনো স্থান নেই।’ তিনি আরও যোগ করেন, ‘গণতন্ত্র, জবাবদিহি ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাতেই এ উদ্যোগ। জকসু গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।’

জকসুর পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্বৈরাচার, দমন-পীড়ন, গুম, খুন এবং গণতন্ত্রবিরোধী রাজনীতির প্রতি প্রতীকীভাবে ঘৃণা ও প্রত্যাখ্যানের বার্তা তুলে ধরা। এছাড়া ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার, আব্দুল্লাহ আল ফারুক, মেহেদী হাসান এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

‘স্বৈরাচারের স্থান ডাস্টবিনে’: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর প্রতীকী প্রতিবাদ

প্রকাশিত হয়েছে: ০৫:০০:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬