লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট যোসেফে সফলভাবে সম্পন্ন যোসেফাইট ইন্ট্রা ম্যাথ ফিয়েস্তা ২০২৬

সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও বুদ্ধিবৃত্তিক পরিবেশে সম্পন্ন হলো অভ্যন্তরীণ গণিত উৎসব ‘যোসেফাইট ইন্ট্রা ম্যাথ ফিয়েস্তা ২০২৬’। গত ২ ও ৩ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই দুই দিনব্যাপী উৎসবের মূলমন্ত্র ছিল ‘লেট ইনফিনিটি বি ইয়োর লিমিট’। যোসেফাইট ম্যাথ ক্লাব (জেএমসি) আয়োজিত এই বিশেষ উৎসবের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সুপ্ত গাণিতিক প্রতিভা অন্বেষণ ও বিকাশ করা।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই উৎসবে অংশগ্রহণকারীদের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়—প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি। জেএমসির অফিশিয়াল ওয়েবসাইট jmc-sjs.org-এর মাধ্যমে নিবন্ধন করে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীদের যৌক্তিক ও কৌশলগত চিন্তাশক্তি যাচাইয়ের জন্য ম্যাথ অলিম্পিয়াড, সুডোকু, আইকিউ টেস্ট, ক্রিপ্টোম্যানিয়া এবং রুবিকস কিউব মেলানোর মতো রোমাঞ্চকর পর্ব সাজানো হয়েছিল। এর পাশাপাশি প্রাইমারি ও জুনিয়রদের জন্য ‘হিউম্যান ক্যালকুলেটর’ ও ‘টিক-ট্যাক-টো’ এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জন্য ‘ক্যালকুলাস বি’, ‘জ্যামিতি ড্যাশ’, ‘প্রবাবিলিটি প্রেশার’, ‘সিঙ্গুলারিটি’ ও দলগত বুদ্ধির পরীক্ষা ‘এস্কেপ রুম’-এর মতো জটিল পর্বগুলো অনুষ্ঠিত হয়।

উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক নেপাল চন্দ্র রায়। শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার নিপু রোজারিও, সিএসসি এবং ক্লাবের মডারেটর অসীম কুমার হালদার। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার বিশ্বাস এবং যোসেফাইট ম্যাথ ক্লাবের সভাপতি তাওহীদ বিন ওমর শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

আয়োজকদের মতে, এটি কেবল একটি প্রতিযোগিতা ছিল না, বরং গণিতের ভীতি দূর করে শিক্ষার্থীদের চিন্তার সীমানাকে অসীমে নিয়ে যাওয়ার একটি প্রয়াস। উৎসবের সফল বাস্তবায়নে দৈনিক প্রথম আলো, সিপি ফাইভ স্টার, বিজ্ঞান সাময়িকী বিজ্ঞানচিন্তা, পিএফইসি গ্লোবাল, কিশোর আলো এবং মেরিডিয়ান পার্টনার হিসেবে যুক্ত ছিল। পুরস্কার বিতরণী শেষে এক আনন্দের আবহে উৎসবের সমাপ্তি ঘটে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

সেন্ট যোসেফে সফলভাবে সম্পন্ন যোসেফাইট ইন্ট্রা ম্যাথ ফিয়েস্তা ২০২৬

প্রকাশিত হয়েছে: ০২:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬