লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

চলতি বছরের জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। এর আগের মাস মে মাসে এই হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে আসায় সামগ্রিক মূল্যস্ফীতির ওপর এই ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের সাম্প্রতিক মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে খাদ্য এবং খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। এর মধ্যে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার মে মাসের ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে জুনে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। মে মাসে এই খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭১ শতাংশ, যা জুন মাসে কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

চীনের প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসনের নতুন কোটি ডলারের কর্মসূচি

জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬