লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বন্দীশালা থেকে প্রথমবার ছবি পোস্ট করলেন নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুটি ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। ছবিগুলোতে তাকে যুক্তরাষ্ট্রের একটি আটককেন্দ্রে অবস্থানরত অবস্থায় দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ৩০ আগস্ট প্রকাশিত এই ছবিগুলো মূলত ২৫ জুন তোলা হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। আটকের পর তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে, যদিও তারা এই অভিযোগগুলো অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্প্যানিশ ভাষায় মাদুরো নিজের নাতি-নাতনি, সন্তান এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি লিখেছেন, এই ছবিগুলো তার প্রিয়জনদের জন্য একটি ছোট উপহার। তিনি আরও উল্লেখ করেন, তারা সেখানে দৃঢ় আছেন এবং তাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। মাদুরো বলেন, আমরা শক্ত, শান্ত এবং আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং তিনিই ব্যবস্থা করবেন। ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ধূসর ট্র্যাকস্যুট পরা মাদুরো দুই হাত দিয়ে ভি-চিহ্ন প্রদর্শন করছেন। আটকের পর থেকে তার শারীরিক গঠনে পরিবর্তন এসেছে এবং ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে বলে মনে হচ্ছে। এদিকে, এএফপি সংবাদ সংস্থা ছবিগুলোর সত্যতা যাচাই এবং এগুলো প্রকাশের অনুমতি ছিল কি না, তা জানতে সংশ্লিষ্ট আটককেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি।

মাদুরোর এই বার্তাটি এমন সময়ে প্রকাশ্যে এলো, যখন তার উত্তরসূরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলায় তেলক্ষেত্র পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়ে একটি ঐতিহাসিক তেল চুক্তির ঘোষণা দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

জাফরান রঙা সন্ধ্যা: তেহরানের বৃষ্টির দিনে এক অদেখা স্মৃতি

মার্কিন বন্দীশালা থেকে প্রথমবার ছবি পোস্ট করলেন নিকোলাস মাদুরো

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬