লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল হারের পর অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হৃদয়ভাঙা পরাজয়ের পর বড়সড় ধাক্কা লেগেছে আর্জেন্টিনা শিবিরে। শিরোপা হাতছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন দলটির তারকা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তবে কেবল দুঃখ প্রকাশই নয়, জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে এক বড় ইঙ্গিতও দিয়েছেন তিনি, যা ভক্ত-সমর্থকদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়। ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করে ইনস্টাগ্রামে মার্তিনেজ লিখেন, তিনি পুনরায় শিরোপা জেতার এবং ট্রফিটি আর্জেন্টিনায় নিয়ে গিয়ে নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখেছিলেন।

তবে মার্তিনেজের পোস্টের শেষ অংশটিই মূলত সবাইকে চমকে দিয়েছে। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব এবং এখন অনেক বিষয় নিয়ে ভাবার সময় এসেছে। সামনে কীভাবে এগোনো যায় কিংবা এখনই বিদায় নেওয়ার উপযুক্ত সময় কি না, তা খতিয়ে দেখতে চান তিনি।

পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেললেও ফাইনালে দলকে জেতাতে না পারার আক্ষেপ স্পষ্ট মার্তিনেজের কণ্ঠে। ফাইনালে স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিয়ে তিনি ১১টি সেভ করেন, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ফাইনালে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড। পুরো আসরে ২০টি গুরুত্বপূর্ণ সেভ করে অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে টুর্নামেন্ট শেষ করেন তিনি। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে মার্তিনেজ লিখেন, তিনি দেশের জন্য ও বন্ধুদের জন্য নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন।

শুধু মার্তিনেজই নন, আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, নিজের ভবিষ্যৎ নিয়ে তাকে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে আলোচনা করতে হবে। চুক্তি শেষ করার পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এত বড় সাফল্যের পর আবার সেই একই উচ্চতায় দলকে নিয়ে যাওয়া সম্ভব কি না, তা নিয়েও তাকে নতুন করে ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় নামার আহ্বান প্রতিমন্ত্রী মুহিতের

বিশ্বকাপ ফাইনাল হারের পর অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ

প্রকাশিত হয়েছে: ০২:১৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬