লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিদায়লগ্নে যথাযথ সম্মান দেয়নি আর্জেন্টিনা, ক্ষুব্ধ সমর্থক ও ভক্তরা

আর্জেন্টিনা ফুটবল দল তাদের কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে একপ্রকার প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে। যে ফুটবলার গত বিশ্বকাপে দলকে শিরোপা উপহার দিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকেই যিনি দলের জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন, সেই মেসিকে বিদায় বেলায় কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা বা বিশেষ সম্মান প্রদর্শন করেনি আর্জেন্টিনা।

গতরাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা মেসির নাম ধরে গান গাওয়ার সময় মেসিকে গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। সম্ভবত এটিই ছিল বিশ্বকাপে ভক্তদের কাছ থেকে পাওয়া তার শেষ মুহূর্তের ভালোবাসা।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও মেসির বিদায় নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা স্কালোনি সংবাদ সম্মেলনে মেসির শেষ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। নিজের ভবিষ্যৎ নিয়ে ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও, এ বিষয়ে তিনি মেসির সঙ্গে কোনো কথা বলেননি বলে জানিয়েছেন।

১৬ বছর বয়সে বার্সেলোনায় অভিষেকের পর থেকে মেসি নিজেকে পাঁচবার নতুন করে গড়ে তুলেছেন। আজকের ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার মেসি সেই দীর্ঘ পরিবর্তনের ফসল। ৩৯ বছর বয়সেও পায়ের জাদুতে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছেন তিনি।

গতরাতের ফাইনাল ম্যাচটি ছিল মেসির অবিস্মরণীয় বিশ্বকাপ যুগের সমাপ্তি। ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপে তার পক্ষে খেলা বা ফিটনেস ধরে রাখা অসম্ভব। তবে মাঠের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণাত্মক কৌশলের খেসারত দিতে হয়েছে মেসিকে। ফলে বিশ্বমঞ্চে নিজের সম্ভাব্য শেষ ম্যাচটি শিরোপা ছাড়াই শেষ করতে হলো এই মহানায়ককে।

জনপ্রিয় সংবাদ

দাঁড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা ক্ষতিকর?

মেসির বিদায়লগ্নে যথাযথ সম্মান দেয়নি আর্জেন্টিনা, ক্ষুব্ধ সমর্থক ও ভক্তরা

প্রকাশিত হয়েছে: ০১:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬