লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ফুটবল মস্তিষ্ক ১০ সেকেন্ড এগিয়ে: গার্দিওলা

২০২৬ বিশ্বকাপের রবিবাসরীয় ফাইনালে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও রদ্রির স্পেন। দুই অধিনায়কের লড়াই নিয়ে দারুণ উচ্ছ্বসিত কোচ পেপ গার্দিওলা। বার্সেলোনায় মেসির উত্থান এবং ম্যানসিটিতে রদ্রির তারকা হয়ে ওঠার পেছনে গার্দিওলার বড় ভূমিকা ছিল। দুজনই তার অধীনে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছেন। নিজের সাবেক এই দুই শিষ্যের লড়াই উপভোগের অপেক্ষায় থাকলেও স্প্যানিশ হিসেবে রদ্রির হাতেই ট্রফি দেখতে চান গার্দিওলা।

এক সাক্ষাৎকারে গার্দিওলা জানান, আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে স্পেনের জন্য লড়াইটা সহজ হবে না। তিনি বলেন, আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে বিস্ময়ের শেষ নেই। ৩৯ বছর বয়সেও মেসি যেভাবে ফুটবলে প্রভাব বিস্তার করে চলেছেন, তা অনন্য। তার মতে, মেসির ফুটবল মস্তিষ্ক অন্য সবার চেয়ে ১০ সেকেন্ড এগিয়ে থাকে। বলের ওপর তার প্রতিটি স্পর্শ ও পাস বিপদের সংকেত দেয়। মেসি নিজে খুব বেশি না দৌড়ালেও পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেন এবং প্রতিপক্ষকে দৌড়ের ওপর রাখেন। গার্দিওলার ভাষায়, এমন ফুটবলার আগে কখনো আসেনি, মেসি এখনো ইতিহাস লিখে চলেছেন।

স্পেনের ফাইনালে ওঠার পেছনে রদ্রির ভূমিকাও অপরিসীম। যদিও তিনি মেসির মতো জাদুকরী পারফরম্যান্স দেখান না, তবে ৩০ বছর বয়সি এই মিডফিল্ডার মাঠের সবখানেই সরব। আক্রমণের সুর বাঁধার পাশাপাশি রক্ষণেও তিনি সমান দক্ষ। গার্দিওলার মতে, রদ্রি যদি মাঝমাঠে পেদ্রি ও ইয়ামালের সঙ্গে নিজের প্রভাব বজায় রেখে কার্যকর ভূমিকা রাখতে পারেন, তবেই স্পেন পার্থক্য গড়ে দিতে পারবে। স্পেনের বিশ্বকাপ জয়ের চাবিকাঠি এখন রদ্রির হাতেই বলে মনে করেন ম্যানসিটির সাবেক এই কোচ।

জনপ্রিয় সংবাদ

নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

মেসির ফুটবল মস্তিষ্ক ১০ সেকেন্ড এগিয়ে: গার্দিওলা

প্রকাশিত হয়েছে: ১২:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬