লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল ও তিব্বতে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৯১৯

নেপাল এবং তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা ক্রমাগত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ৯১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নেপালেই মৃতের সংখ্যা ৯০৩ জন।

তীব্র এই দুর্যোগে এখন পর্যন্ত চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরাও রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নিখোঁজদের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে নিখোঁজ ২৬১ জন বিদেশির মধ্যে শতাধিক নেপালি নাগরিক রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এক ডজনেরও বেশি দেশের কয়েকশ মানুষ রয়েছেন, যারা সেখানে কাজ করতে, পাহাড়ে ভ্রমণ করতে কিংবা তীর্থযাত্রার উদ্দেশ্যে গিয়েছিলেন। এদিকে নেপালে নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে, কারণ ভোটেকোশি নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১১: ২৫আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১১: ২৭

জনপ্রিয় সংবাদ

জাফরান রঙা সন্ধ্যা: তেহরানের বৃষ্টির দিনে এক অদেখা স্মৃতি

নেপাল ও তিব্বতে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৯১৯

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬