লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

পাবনা সদর উপজেলার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গি নামক স্থানে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাবনা থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে সড়াডাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘পাবনা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত চার-পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি, তবে তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ক্যানসারের ভ্যাকসিন নিওঅনকোভ্যাকের প্রথম প্রয়োগে আশাব্যঞ্জক ফল

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

প্রকাশিত হয়েছে: ০৭:৩৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬