লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে শর্টসার্কিটের আগুনে পুড়ল বসতঘর, ৩ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘরসহ যাবতীয় আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কয়ড়া দড়িপাড়া এলাকায় অটোরিকশাচালক মোকলেছুর রহমানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ মোকলেছুর রহমানের ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালকের পাশে দাঁড়িয়ে নগদ ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও স্থানীয় বাসিন্দাদের এই অসহায় পরিবারের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

অগ্নিকাণ্ডের বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি প্রশাসন অবগত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি নিয়ম অনুযায়ী সম্ভব হলে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। বর্তমানে বসতঘর ও মালামাল হারিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। স্থানীয় সচেতন মহল ক্ষতিগ্রস্ত এই পরিবারের পুনর্বাসনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

আদাবরে রামদা-চাপাতি নিয়ে বাড়ি দখলের চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

রায়গঞ্জে শর্টসার্কিটের আগুনে পুড়ল বসতঘর, ৩ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬