লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনশন ভাঙবেন না সোনাম, আন্দোলন চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজের অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। বুধবার বিকেলে এক বিবৃতিতে তিনি জানান, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাকে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের সহায়তার বিষয়টি এবং শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি নিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন। তবে সরকারি এই আশ্বাসে নিজের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি সোনাম ওয়াংচুক।

সোনামের অনশন অব্যাহত থাকার ঘোষণার পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তাদের আন্দোলনও চলবে। সোমবার সংসদ অভিযানের দুই দিন পরও বুধবার যন্তর মন্তরে শত শত আন্দোলনকারী সমবেত হয়েছেন। দিল্লির প্রতিকূল আবহাওয়া, গরম ও বৃষ্টির তোয়াক্কা না করেই বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবী সংগঠন এবং নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে আন্দোলনকারীদের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন।

এদিকে, এই বিক্ষোভ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ২০ কোম্পানি সদস্যকে বিমানে করে দিল্লিতে আনা হয়েছে এবং বুধবারও দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে এই আন্দোলনকে রাজনৈতিক মদতপুষ্ট হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার রাত ১০টা ৫১ মিনিটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডেলে এক পোস্টে দাবি করেন, সরকার নিট পরীক্ষার বিষয়ে আলোচনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষার্থীরা বিশৃঙ্খলা নয়, বরং নিশ্চয়তা চায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও মন্তব্য করেছেন যে ছাত্রদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বিজেপির এমপি বাঁসুরি স্বরাজ আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং যুবসমাজের বিশ্বাস অর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

চাকরি থেকে বরখাস্ত হলেন সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদ

অনশন ভাঙবেন না সোনাম, আন্দোলন চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টি

প্রকাশিত হয়েছে: ০৩:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬