লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চুরি, খোয়া গেল ২২ কম্পিউটারের হার্ডডিস্ক

সচিবালয়ে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে চুরির ঘটনা ঘটেছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ই জুন এবং ২৩শে জুলাই এই চুরির ঘটনাগুলো সংঘটিত হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন চোর মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন মালামাল চুরি করেছে।

রোববার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলা থেকে ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। হার্ডডিস্ক ছাড়াও প্রসেসর, র‌্যাম, প্রিন্টার, কাপ, পিরিচ এবং ফ্লাক্সসহ আরও কিছু মালামাল চুরি হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে হার্ডডিস্কগুলো খুলে নিয়ে যাওয়া হলো, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া বিষয়টি নিয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তা খতিয়ে দেখছে। জিডিতে উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভবনের সংশ্লিষ্ট কক্ষের চাবি মো. মাহাবুব হোসেনের কাছে থাকে।

জনপ্রিয় সংবাদ

শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চুরি, খোয়া গেল ২২ কম্পিউটারের হার্ডডিস্ক

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬