লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনীর মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

ফেনীর মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ৬টা ৫৫ মিনিটে ছাগলনাইয়া থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে সেটিকে একটি লরির সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। ঘটনার পরপরই আহত একজনসহ নিহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আবু নোমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস, লরি ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বরমীর শতবর্ষী তুন্দুল রুটির স্বাদে জমে ওঠে রুটি মহল

ফেনীতে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত হয়েছে: ১০:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬