লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর ভিপি থেকে ব্যবসায়ী রাজনীতিক: পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর

এক সময় দুর্নীতিবিরোধী ছাত্ররাজনীতির প্রতীক হিসেবে পরিচিত ছিলেন নুরুল হক নুর। ২০১৮ সালের বহুল আলোচিত কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতির আলোচনায় উঠে আসা এই ছাত্রনেতা এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলেছে তার রাজনৈতিক ও পেশাগত পরিচয়। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতি এবং পেশায় একজন ব্যবসায়ী রাজনীতিক।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা যায়, নুরুল হক নুরের ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। এ ছাড়া তার বার্ষিক আয় দেখানো হয়েছে ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা। হলফনামায় তিনি নিজেকে পেশায় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তারের মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তার পেশা শিক্ষকতা। দম্পতি উভয়েই নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
ছাত্র রাজনীতি থেকে জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বী—নুরুল হক নুরের এই রাজনৈতিক রূপান্তর এখন ভোটের মাঠে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

ডাকসুর ভিপি থেকে ব্যবসায়ী রাজনীতিক: পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর

প্রকাশিত হয়েছে: ০৩:১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬