লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন স্থগিত, ইসলামী আন্দোলনের সিদ্ধান্ত আজ

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আজ বিকেল সাড়ে ৪টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছিল।

তবে দুপুরের দিকে আয়োজক পক্ষের নেতা হামিদুর রহমান আযাদ জানান, অনিবার্য কারণবশত আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, জামায়াতের নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে কি না—সে বিষয়ে আজই সিদ্ধান্ত আসতে পারে। এ লক্ষ্যে আজ দুপুর ৩টায় দলটির মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ বলেন, মজলিসে শূরার সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই দলটির পরবর্তী রাজনৈতিক কার্যক্রম নির্ধারণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

সংবাদ সম্মেলন স্থগিত, ইসলামী আন্দোলনের সিদ্ধান্ত আজ

প্রকাশিত হয়েছে: ১২:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬