লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়া বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন।

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

কুমিল্লার বরুড়া বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর (হাজী ফ্যাশন), সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইকবাল (রুপকথা ফ্যাশন) এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ হোসেন (ইফতেখার ক্লথ স্টোর) নির্বাচিত হয়েছেন।
​সোমবার (৩১ আগস্ট) বরুড়া বাজারের এক ব্যবসায়ী কার্যালয়ে সুশীল সমাজ ও সাধারণ ব্যবসায়ীদের উপস্থিতিতে এ নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের পর স্থানীয় ব্যবসায়ীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। সাধারণ ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব ব্যবসায়ীদের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকবে এবং বস্ত্র ব্যবসায়ীদের কল্যাণে সার্বিক উন্নয়নমূলক কাজ করে যাবে। নবনির্বাচিত সভাপতি হাজী জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইকবাল তাদের বক্তব্যে বরুড়া বাজারের সকল বস্ত্র ব্যবসায়ীর স্বার্থ রক্ষা, বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রাজধানীর বাজারে সবজির চড়া দাম, ৫০ টাকার নিচে মিলছে দুই সবজি

বরুড়া বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন।

প্রকাশিত হয়েছে: ০৭:১৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬