লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে কাতার ও ভারতসহ সাত দেশ

২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের দৌড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সাতটি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এই দেশগুলোর তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে কাতার ও ভারত ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, জার্মানি, হাঙ্গেরি এবং দক্ষিণ কোরিয়া। তবে আগ্রহ প্রকাশের শেষ সময় আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত নির্ধারিত থাকায় এই তালিকায় ভবিষ্যতে আরও নতুন দেশের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কাতার এর আগে ২০০৬ সালের এশিয়ান গেমস এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে। এছাড়া তারা ২০৩০ সালের এশিয়ান গেমসেরও স্বাগতিক। অন্যদিকে, ভারত প্রথমবারের মতো অলিম্পিক আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদকে কেন্দ্র করে এই বিড সাজানো হয়েছে। অলিম্পিকের প্রস্তুতি হিসেবে ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের পরিকল্পনাও রেখেছে। তবে মধ্যপ্রাচ্যের তীব্র গরমের কারণে কাতারকে অলিম্পিকের ঐতিহ্যবাহী জুলাই-আগস্টের সময়সূচি পরিবর্তন করে অপেক্ষাকৃত ঠান্ডা মৌসুমে গেমস আয়োজন করতে হবে।

আইওসি জানিয়েছে, ২০২৭ সালের মার্চ মাসে আগ্রহী দেশগুলোর মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। এরপর অলিম্পিক কমিটির সঙ্গে শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা। পর্যাপ্ত তহবিল, জনসমর্থন এবং রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো যাচাই-বাছাইয়ের পর ২০৩৬ সালের স্বাগতিক চূড়ান্ত করা হবে। ২০২৮ সালে পছন্দের স্বাগতিকদের নাম ঘোষণা এবং ২০২৯ সালের মাঝামাঝি সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

আইওসি সভাপতি কার্স্টি কভেন্ট্রি এক বিবৃতিতে জানিয়েছেন, গেমস যেখানেই আয়োজিত হোক না কেন, অ্যাথলেটদের অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালের আসর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে দিনমজুর নিহত, শিশু সন্তান আহত

২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে কাতার ও ভারতসহ সাত দেশ

প্রকাশিত হয়েছে: ০১:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬