লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনা দল স্বস্তিতে নেই। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশার চেয়ে বেশি লড়াই করতে হওয়ায় দলের একাধিক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে শেষ ষোলোর পরবর্তী ম্যাচে মিশরের বিপক্ষে একাদশে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা আর্জেন্টিনা শুরুতে ছন্দে থাকলেও কেপ ভার্দের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষ তাদের রক্ষণ ও মাঝমাঠের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে দলকে আরও ভারসাম্যপূর্ণ করতে চাইছেন স্কালোনি।

দলের রক্ষণভাগেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কোচিং স্টাফ বাম উইং-ব্যাক পজিশনে নিকোলাস তালিয়াফিকোকে খেলানোর পরিকল্পনা করছে। এছাড়া মাঝমাঠে রদ্রিগো দে পলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অসন্তোষ রয়েছে। বল নিয়ন্ত্রণ ও খেলার গতি তৈরিতে তিনি কার্যকর ভূমিকা রাখতে না পারায় তার জায়গায় লিয়ান্দ্রো পারেদেসকে একাদশে সুযোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য একটি সতর্কবার্তা হয়ে এসেছে। মাত্র পাঁচ লাখ জনসংখ্যার একটি দেশের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো এবং রক্ষণভাগের নড়বড়ে পরিস্থিতি দলের জন্য উদ্বেগের কারণ। প্রতিপক্ষ যেভাবে আর্জেন্টিনাকে চাপে রেখেছিল, তাতে পরবর্তী পর্বে আরও শক্তিশালী দলের বিপক্ষে একই ধরনের পারফরম্যান্স বড় বিপদ ডেকে আনতে পারে। এসব দুর্বলতা কাটিয়ে উঠতেই মিশরের বিপক্ষে কৌশল ও একাদশে পরিবর্তনের পথে হাঁটছেন লিওনেল স্কালোনি।

জনপ্রিয় সংবাদ

চীনের প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসনের নতুন কোটি ডলারের কর্মসূচি

মিশরের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

প্রকাশিত হয়েছে: ১২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬