লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা ও দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

অব্যাহত ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আজকের (বুধবার, ৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি আদেশের মাধ্যমে মঙ্গলবার গভীর রাতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে পরিস্থিতির প্রেক্ষিতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি এবং পরবর্তীতে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় শেষ পর্যন্ত পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে টানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চট্টগ্রাম নগরীতে সোমবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

প্রতিকূল আবহাওয়ার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণ করতে পারেনি। এছাড়া রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম নগরের ষোলোশহর স্টেশনে আটকা পড়েছে। জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে থাকায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

বন্যা ও দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশিত হয়েছে: ১২:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬