লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিবর্ষণে ভাসছে চট্টগ্রাম: সংসদে জরুরি ত্রাণের দাবি

অতিবর্ষণে চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনা হয়েছে। বুধবার পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন চট্টগ্রামের তিন সংসদ সদস্য। এ সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, পুরো চট্টগ্রাম এখন পানিতে ভাসছে।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তার নির্বাচনী এলাকা লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলীসহ অর্থমন্ত্রীর এলাকাতেও তীব্র জলাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের অসম্ভব কষ্ট হচ্ছে। নারী, শিশু ও বৃদ্ধসহ অসহায় মানুষদের জন্য শুকনো খাবার সরবরাহ এবং নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানান, গত চার দিনের টানা বৃষ্টিতে তার নির্বাচনী এলাকার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা পুরোপুরি সয়লাব হয়ে গেছে এবং মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এছাড়া চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম ২০১৭ সালে নেওয়া জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, ৯ বছর পার হলেও সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি। তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও প্রকৌশল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান।

সংসদ সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, বৃহত্তর চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলে কয়েক দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে গতকাল বুধবার প্রতিটি জেলায় ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্যাকেটজাত শুকনো খাবার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকদের সংসদ সদস্যদের পরামর্শক্রমে তা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে সড়ক প্লাবিত হওয়ায় সাজেকে সাড়ে চার শ পর্যটক আটকা পড়েছেন এবং রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মিরপুর কলেজে দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭

অতিবর্ষণে ভাসছে চট্টগ্রাম: সংসদে জরুরি ত্রাণের দাবি

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬