লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত না হওয়ায় আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনের নেতারা জানিয়েছেন, তাদের বর্তমান দাবি হলো প্রতি ঘনমিটারে কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। তারা আরও জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। তবে দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে নেতারা উল্লেখ করেন, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বেড়ে যাওয়ায় এ খাতের ব্যবসায়ীরা চরম সংকটের মুখে পড়েছেন। তাই বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে বিশেষ উদ্যোগ: ত্রাণ মন্ত্রী

৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০১:২৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬