লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, ১১ জনের প্রাণহানি

ইরানের পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জ্বালানি বহনকারী একটি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। হামেদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্যাংকারটি এই দুর্ঘটনার শিকার হয়।

এই দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। সানান্দাজের গভর্নর আরশাদ জাহেদ জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

দুর্ঘটনার পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় কিংবা দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ইরানি কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

ইরানে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, ১১ জনের প্রাণহানি

প্রকাশিত হয়েছে: ০২:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬