লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি ও জ্বালানি সংকটে সরকার ব্যর্থ, দাবি জাতীয় নাগরিক পার্টির

বিএনপি সরকারের গত ৬ মাসের শাসনামলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকার এই সময়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন নেতারা।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের গত ৬ মাসের কার্যক্রমের একটি পর্যালোচনা লিখিত আকারে তুলে ধরেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, অপরিকল্পনা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সরকার ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, সরকারের ব্যর্থতার অন্যতম প্রমাণ হলো মাত্র ৬ মাসের মাথায় মন্ত্রিসভার পুনর্গঠন করতে হওয়া।

পর্যালোচনায় বলা হয়েছে, গত ৬ মাসে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। বিরোধী দল, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের ওপর হামলা ও হয়রানি বৃদ্ধি পেলেও সিংহভাগ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা—যেমন গণহত্যার বিচার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন—সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। এছাড়া দুদক, মানবাধিকার কমিশন ও ন্যায়পালের মতো চেক অ্যান্ড ব্যালেন্সের প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

সরকারের ৩১ দফার একাধিক দফা এই ৬ মাসের মধ্যেই পরিবর্তিত হয়েছে এবং সরকার নিজেই তা বরখেলাপ করেছে বলে নাহিদ ইসলাম উল্লেখ করেন। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটে সারা দেশের মানুষ ভুগছে এবং শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সরকার প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে যে আত্মবিশ্বাস দেখিয়েছিল, তা অর্জনে তারা ব্যর্থ হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৬ মাসেও যদি পরিস্থিতি না বদলায়, তবে সরকার আর অন্তর্বর্তী বা বিগত সরকারের দায় চাপিয়ে পার পাবে না।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জনগণের কাছ থেকে আমরা যা শুনেছি, বিভিন্ন সংবাদপত্র ও সাংবাদিকদের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেটার ভিত্তিতেই এই ১৮০ দিনে আমরা মনে করি যে, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তার ব্যর্থ হয়েছে তাদের অপরিকল্পনা, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে। আপনারা দেখেছেন যে ৬ মাসের মধ্যে কিন্তু

নাহিদ ইসলাম বলেন, একটা কথা আপনারা হয়তো প্রশ্নে বলবেন বা আপনাদেরকে বলা হবে যে, ৬ মাস কি যথেষ্ট সময় এই সরকারকে মূল্যায়ন করার জন্য? কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারকে কিন্তু ৩ মাসের সময় দেই নাই তখন। ৬ মাস যথাযথ সময় না হলেও তারা যে সফলতা বোঝাচ্ছে সেটা প্রচার করা উচিত নয়, তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা প্রার্থনা করা উ

জনপ্রিয় সংবাদ

সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

অর্থনীতি ও জ্বালানি সংকটে সরকার ব্যর্থ, দাবি জাতীয় নাগরিক পার্টির

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬