লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার।

পঞ্চগড় প্রতিনিধি: মোঃ শোহানুর রহমান শাহিন

পঞ্চগড়ের আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১) কে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে নাইমুজ্জামান পঞ্চগড় জেলায় অবস্থান করছেন বলে জানতে পারে জেলা গোয়েন্দা শাখা। পরে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। একই সঙ্গে কুইক রেসপন্স টিমও অভিযানে অংশ নেয়।

এরপর আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নাইমুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা পঞ্চগড় সদর থানার মামলা নম্বর-১২, তারিখ ১০ নভেম্বর ২০২৪ এবং জিআর নম্বর-৪২১/২৪-এর এজাহারভুক্ত আসামি। মামলায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৫/৩০২/২০১/৫০(২)/১১৪/৩৪ এবং ৪৪৮/১৪৩/৩২৩/৪২৭/৪৩৫/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ব্যাটারি প্রযুক্তিতে বড় বিপ্লব: কয়েক মিনিটেই হবে ফুল চার্জ

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৯:২৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬