লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় আইন লঙ্ঘনকারী দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সোমবার (২০ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জাহাজ দুটি জলপথটির দক্ষিণের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করার চেষ্টা করছিল। এ বিষয়ে নিজেদের বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে বলেছে, এটি তাদের ভূমি এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা মার্কিন সন্ত্রাসী বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। বিষয়টিকে নিশ্চিতভাবে মোকাবিলা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে যে, এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতিই নিরাপত্তার জন্য প্রধান বাধা। বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপকর্ম যতক্ষণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই জলপথটি নিরাপদ থাকবে না। মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের কারণেই গুরুত্বপূর্ণ এই প্রণালিতে সার্বিক নৌ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছে আইআরজিসি।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬