লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে দারের আলোচনা

মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী কার্যক্রম এবং এই জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, ইসহাক দার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং বহুপক্ষীয় ফোরামগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি ইস্তাম্বুলে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকের সমঝোতাগুলো বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলেন। দুই মন্ত্রী ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়েও একমত হয়েছেন।

একইভাবে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও টেলিফোনে কথা বলেন ইসহাক দার। ইস্তাম্বুলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক আয়োজনের জন্য তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পাশাপাশি মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও তারা আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার সম্ভাবনা নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়। উভয় মন্ত্রীই ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ৭ই আগস্ট এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যা মুসলিম দেশগুলোকে একীভূত করেছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানে বোমা হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার পর এই যুদ্ধের সূচনা হয়। চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকটি ৩১ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক অংশগ্রহণ করে।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে দারের আলোচনা

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬