লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আটক

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জের ধরে বুলবুলি খাতুন নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বুলবুলি খাতুন ও তার স্বামী মো. আব্দুল্লাহ দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুলবুলি খাতুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী মো. আব্দুল্লাহ ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে দুই পক্ষের হাতাহাতি, লাঞ্ছিত সাখাওয়াত

সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আটক

প্রকাশিত হয়েছে: ০৪:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬