লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁও ইউনিভার্সিটি বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ

যুক্তি, জ্ঞান, বিশ্লেষণ ও বাগ্মিতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে গ্লোবাল এন্টারপ্রাইজ টেকনোলজি কোম্পানি বিটোপিয়া গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘সোনারগাঁও ইউনিভার্সিটি বিতর্ক উৎসব-২০২৬’। সোনারগাঁও ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের (এসইউডিসি) আয়োজনে দিনব্যাপী এই বুদ্ধিবৃত্তিক উৎসবে আন্তর্জাতিক বিতর্ক, পাবলিক স্পিকিং এবং কুইজ প্রতিযোগিতার মতো বিভিন্ন আয়োজন ছিল।

উৎসবের মূল আকর্ষণ ছিল ‘এই সংসদ মনে করে, প্রচলিত শিক্ষার চেয়ে কর্মমুখী শিক্ষা অধিক কার্যকর’—এই বিষয়ের ওপর আয়োজিত গ্র্যান্ড ফাইনাল বিতর্ক। তীব্র প্রতিযোগিতামূলক এই ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘চেকমেট’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটির সদস্য ছিলেন মো. এহতেসাম রাসূল আলিফ, মোছা. তামান্না আক্তার ও মো. মাহমুদুল হাসান মাহিম। এছাড়া আইন বিভাগের ‘ল-৩১’ দল রানার্সআপ হয়েছে, যার সদস্যরা হলেন যুবরাজ পাল, প্রীতম মাহমুদ শিশির ও আহনাফ হাবিব। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন মো. এহতেসাম রাসূল আলিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা এবং বিটোপিয়া গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. নাসির উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাপনী পর্বে ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ বিজয়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেন। তিনি জানান, চ্যাম্পিয়ন সিএসই বিভাগের সদস্যদের আগামী সেমিস্টারের টিউশন ফিতে ১০ শতাংশ এবং রানার্সআপ আইন বিভাগের সদস্যদের ৫ শতাংশ ওয়েভার প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে বিটোপিয়া গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. নাসিরের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান।

উৎসবের সফল বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, বোর্ড অব ট্রাস্টিজ, বিচারক, স্পন্সর এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসইউডিসির মডারেটর ও সাধারণ শিক্ষা বিভাগের শিক্ষক রাছিবুল ইসলাম। তিনি জানান, শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণাধর্মী চিন্তার বিকাশে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

সোনারগাঁও ইউনিভার্সিটি বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ

প্রকাশিত হয়েছে: ০৭:১৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬