লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মিত ব্যায়াম কি সত্যিই শরীরের শক্তি ও কার্যক্ষমতা বাড়ায়

সারাদিন ক্লান্তি, অবসাদ বা অলসভাব থাকলে অনেকেরই ব্যায়াম করার কথা মনে হয় না। বরং শরীর দুর্বল লাগলে ব্যায়াম করলে ক্লান্তি আরও বাড়বে বলে মনে হতে পারে। তবে গবেষণা বলছে, নিয়মিত ও পরিমিত শারীরিক কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্লান্তি কমাতে, মেজাজ ভালো রাখতে এবং দৈনন্দিন কাজের সক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর।

ব্যায়ামের সময় শরীরের রক্তসঞ্চালন ও অক্সিজেন পরিবহন বৃদ্ধি পায়। নিয়মিত শারীরিক কার্যক্রমের ফলে কার্ডিওভাসকুলার ফিটনেস ও পেশির কার্যক্ষমতা উন্নত হয়, যার ফলে দৈনন্দিন কাজ করতে শরীর তুলনামূলক কম পরিশ্রম অনুভব করে। এছাড়া নিয়মিত ব্যায়াম ঘুমের মান উন্নত করা এবং মানসিক চাপ ও উদ্বেগের উপসর্গ কমাতেও ভূমিকা রাখে, যা পরোক্ষভাবে দিনের বেলায় শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তবে এর অর্থ এই নয় যে ক্লান্তি থাকলেই কঠিন ব্যায়াম করতে হবে। পর্যাপ্ত খাবার, পানি ও বিশ্রাম ছাড়া অতিরিক্ত বা দীর্ঘ সময়ের উচ্চমাত্রার ব্যায়াম করলে উল্টো অবসাদ বা ফ্যাটিগ বাড়তে পারে। তাই শারীরিকভাবে নিষ্ক্রিয় ব্যক্তিদের জন্য স্বল্প সময়ের হাঁটা, হালকা মোবিলিটি এক্সারসাইজ বা কম থেকে মাঝারি মাত্রার অ্যারোবিক অ্যাক্টিভিটি দিয়ে শুরু করা উত্তম। সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে সময় ও তীব্রতা বাড়ানোই নিরাপদ পদ্ধতি।

ফিটনেস পুষ্টিবিদ রাইসা মেহজাবীনের মতে, ব্যায়াম কেবল ক্যালরি পোড়ানোর মাধ্যম নয়। সঠিক মাত্রায় ও নিয়ম মেনে করা শারীরিক কার্যক্রম কর্মক্ষমতা, ঘুম ও মানসিক সুস্থতা উন্নত করে। তবে ব্যায়ামের সুফল পেতে হলে এর সঙ্গে পর্যাপ্ত পুষ্টি, পানি, ঘুম ও রিকভারি নিশ্চিত করা জরুরি। রাইসা মেহজাবীন ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টারের ফিটনেস পুষ্টিবিদ হিসেবে কর্মরত। তিনি নিউট্রিশন অ্যান্ড ফিটনেস ট্রেনিংয়ে পিজিটি সম্পন্ন করেছেন এবং নিউট্রিশন সলিউশনস ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ধানমন্ডি ব্রাঞ্চের প্রধান এবং নিউট্রিশন ফর চেঞ্জ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও যুক্ত আছেন।

বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন যে, দীর্ঘদিন ধরে অস্বাভাবিক ক্লান্তি থাকলে শুধু ব্যায়ামকে সমাধান হিসেবে দেখা ঠিক নয়। রক্তস্বল্পতা, আয়রনের ঘাটতি, থাইরয়েডের সমস্যা, পুষ্টির ঘাটতি বা ঘুমের সমস্যার মতো শারীরিক কারণেও দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে। এ ধরনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে মূল কারণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

নিয়মিত ব্যায়াম কি সত্যিই শরীরের শক্তি ও কার্যক্ষমতা বাড়ায়

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬