লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ১৮ হাজার গ্রাহকের ১৩০০ কোটি টাকা দাবি

এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি সংকটাপন্ন ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। নতুন এই ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে আমানতকারীদের টাকা ফেরতের আবেদন গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার আবেদনের প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহক তাদের জমানো অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন। ব্যাংক সূত্র জানিয়েছে, প্রথম দিনে আবেদন করা এসব গ্রাহক মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন। এ সময় ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের স্বাগত জানান।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত নিয়মে আবেদন করতে হচ্ছে। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে এবং নিয়ম অনুযায়ী পাওনা অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল অংশ উত্তোলনের সুযোগ পাবেন। তবে এই সুবিধার আওতায় আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা পাওয়া যাবে না। কোনো গ্রাহক যদি তার মূল আমানত তুলে নেন, তবে সেটিকে ওই হিসাবের পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। এছাড়া হস্তান্তরকারী ব্যাংকের কাছে গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে, টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।

যারা এখনই টাকা তুলবেন না, তাদের হিসাব সচল থাকলে চুক্তি অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। তবে মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও মুনাফা পাওয়া যাবে না। আংশিক টাকা তুললে অবশিষ্ট অর্থের ওপর নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ বহাল থাকবে।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের দাম বাড়ল: প্রতি লিটার এখন ২০৪ টাকা

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ১৮ হাজার গ্রাহকের ১৩০০ কোটি টাকা দাবি

প্রকাশিত হয়েছে: ১০:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬